রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বৈসাবিসহ পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

ডেক্সরিপোর্ট  প্রানঘাতী মহামারী করোনাভাইরাস থেকে বাঁচতে জনসমাগমের ঝুঁকি এড়াতে এ বছর বাংলা নববর্ষের সব অনুষ্ঠান স্থগিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন পহেলা বৈশাখ ১৪১৭ বা এই উপলক্ষে সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তিন পার্বত্য জেলার বৈসাবিসহ অন্যান্য অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিজটাল উপায়ে নববর্ষের অনুষ্ঠান পালন করতে আহ্বান জানান।