সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পিরোজপুরে জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধার মৃত্যু,পরিবার হোম কোয়ারেন্টিনে

ডেক্সরিপোর্ট  পিরোজপুরের ইন্দুরকানীতে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধা মারা গেছে। ওই বৃদ্ধার পরিবারের লোকজন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এতে জনমনে শঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের সোনালী হাওলাদারের স্ত্রী নুরজাহান বেগম (৭০) শ্বাসকষ্ট ও জ্বরে ৬ দিন ভুগে মারা যান।

ওই বৃদ্ধার স্বজনরা জানিয়েছে, কোনো করোনার উপসর্গ মনে হয়নি। স্বাভাবিক জ্বর ও শ্বাসকষ্ট থাকায় স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নেয়া হয়েছে।

এ দিকে বৃদ্ধার মৃত্যুর পর ওই এলাকায় করোনাভাইরাসে মৃত্যু গুঞ্জন ছড়িয়ে পড়ে। খবর শুনে পুলিশ গিয়ে ওই পরিবারের লোকজনকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে নিরাপদে থাকতে বলেন। পরে বৃদ্ধাকে ভবানীপুর নিজস্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংশ্লিষ্ট পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হাওলাদার জানান, ওই বৃদ্ধার করোনার উপসর্গ আছে বলে কেউ বলেননি। তবে শ্বাসকষ্টে মারা গেছে।

ইন্দুরকানী থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, বৃদ্ধা শ্বাসকষ্টে মারা গেছে বলে স্বজনরা জানিয়েছেন। তবে তাদের পরিবারের লোকজনকে ১৪ দিন নিজ ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে।