সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশাল থেকে ঢাকায় ছুটছে গার্মেন্টস কর্মীরা

শামীম আহমেদ  প্রাণঘাতী কভিট-১৯ করোনার চলমান পরিস্থিতিতে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাাবাদ বাস স্টান্ডে কর্মস্থলে যোগদান করার জণ্য ঢাকাগামী যাত্রীদের লাইন ও ভীড় দেখাগেছে। অভ্যন্তরীন ও দূরপাল্লাার বাস, মাইক্রোবাস বন্ধ থাকায় সব বাঁধা উপেক্ষা করে বিকল্প পথে ছুটছে মানুষ।

ঢাকাগামী যাত্রীদের সাথে কথা বলে জানাগেছে, সরকার ছুটি ঘোষণা করার পর তারা দেশের বাড়িতে ফিরেছিল। তবে আগামী কাল ৫ এপ্রিল থেকে গার্মেন্টস ও কতিপয় বেসরকারী কোম্পানীর অফিস খেলার ঘোষণা দিয়েছে। এখন তাদের চাকুরী টিকিয়ে রাখতে হলে এভাবে কষ্ট করে কখনো পায়ে হেটে, ট্রাকে চেপে আবার ভাড়ায় চালিত হোন্ডাযোগে অতিরিক্ত বাড়তি ভাড়া গুনে তবেই গন্তব্যে যেতে হচ্ছে।

এদিকে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করা নগর গোয়েন্দা পুলিশের এসআই সুজিত কুমার বলেন, তারা চেষ্টা করছেন যাতে করে মানুষের ভিড় না হয়।

বরিশাল নগরী সহ নয়, জেলার অনান্য উপজেলায় থাকা বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে।