সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

‘করোনার ওষুধ’ বিক্রি করতে গিয়ে ধরা, এক মাস কারাদণ্ড

ডেক্সরিপোর্ট  মানুষকে ধোঁকা দিয়ে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করার দায়ে নেত্রকোনার কলমাকান্দায় এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজারে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করার সময় উপজেলা নির্বাহী র্কমকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. মাসুম বিল্লাহ (২৭)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, শনিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর বাজারে মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তি করোনাভাইরাসের ওষুধ বিক্রি করছিলেন বলে স্থানীয় লোকজন জানান। পরে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করীমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই ব্যক্তি লিফলেট এর মাধ্যমে প্রচারণা চালানোসহ করোনাভাইরাসের ওষুধ বিক্রি করছিলেন।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।