বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

পটুয়াখালীতে বজ্রপাতে ৪জনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর পৃথক পৃথক উপজেলায় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে ঝড়ো হাওয়া ও বজ্রসহবৃষ্টির সময় তাদের মৃত্যু হয়।

বজ্রপাতে মৃতরা হচ্ছেন, সদর উপজেলার খলিসাখালীর রিকশাচালক জাহাঙ্গির তালুকদার (৩৫), মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের বাজিতা ২য়খন্ড গ্রামের কৃষক মো. হাবিব হাওলাদার (৫২), গলাচিপার ছোনখোলা গ্রামের জোবায়ের খান (২২) এবং চরআগস্তি গ্রামের শিশু আনসার।

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, বজ্রপাতে মৃত ব্যক্তিদের পরিবারকে সরকারের নিয়ম অনুযায়ী অর্থ সহায়তা দেওয়া হবে।