বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

করোনার উপসর্গে দুদক পরিচালকের মৃত্যু, স্ত্রী-সন্তান আইসোলেশনে

ডেক্সরিপোর্ট  প্রানঘাতী মহামারী করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুদকের একজন পরিচালক মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) ভোরে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম। মারা যাওয়া দুদকের ওই পরিচালকের স্ত্রী-সন্তানকে আইসোলেশনে রাখা হয়েছে।

মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মো. রেজাউল আলম ও মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের একই ব্যাচের কর্মকর্তা।

দুদকের ওই পরিচালক কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রায় সপ্তাহখানেক কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তিনি করোনাভাইরাসের আক্রান্ত ছিলেন কি না সেটি নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য মতে, গত ৮ মার্চ দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। গতকাল রোববার পর্ন্ত রোগীর সংখ্যা ৮৮। মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন।