রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশাল নগরীতে বে-সরকারী পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত

শামীম আহমেদ  করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরন করছে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কস্থ অঙ্কুর শিশু নিকেতন এন্ড হাইস্কুল ও কাউনিয়া ক্লাব রোডস্থ জীবন গড়ি সংস্থা। সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ন্যায় এই প্রতিষ্ঠানও এসকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অঙ্কুর শিশু নিকেতন এন্ড হাইস্কুল এর সহকারী পরিচালক মোঃ আরাফাত হোসেন জানিয়েছেন, গত তিনদিন ধরে তারা নগরীর বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি লকডাউনে কর্মহীন বিভিন্ন এলাকায় বসবাসরত শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। এছাড়াও নগরীর লঞ্চঘাটে সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত শতাধিক ছিন্নমুল শিশু ও ভাসমান মানুষদের একবেলা খাবার ব্যবস্থা করে এই শিক্ষা প্রতিষ্ঠান।

অপরদিকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেসরকারী উন্নয়ন সংস্থা জীবন গড়ি। সংস্থার নির্বাহী পরিচালক সুবীর কুমার সাহা জানিয়েছেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন এলাকায় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরমধ্যে রয়েছে, সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা প্রচার করা, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ৯০ জন কর্মহীন গরীব মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী বিতরন করা। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও লবন। রবিবার সন্ধ্যা ৬টায় হাসপাতাল রোডে এই কর্মসূচীর উদ্বোধন করেন বরিশাল সদর ্উপজেলা সমাজসেবা অফিসার শ্যামল সেনগুপ্ত। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সৈয়দ মেহেদি হাসান, সহ- সভাপতি ড. আশীষ কুমার আচার্য়্য, নির্বাহী পরিচালক সুবীর কুমার সাহা ও নির্বাহী সদস্য গোপাল মজুমদার প্রমূখ।

অপরদিকে নগরীর বিভিন্নস্থানে দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করে বন্ধুমেলা স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। এই কর্মসূচী চলবে বলে জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক কাজী আরিফ।