সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে ওয়ালটন পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী সিদ্ধান্ত মতে সামাজিক দূরত্ব বজায় রেখে ওয়ালটন পরিবারের পক্ষে কর্মহীন পাঁচ শতাধিক পরিবারের মাঝে সোমবার বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে কাঠালিয়ার আমুয়া ইউনিয়নের পাঁচ শতাধিক কর্মহীন পরিবারের খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধণ করেন উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির। এসময় ওয়ালটন পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ডিরেক্টর রাজিব কুমার দাস, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান কাওসার আহম্মেদ জেনিভ, বরিশাল ব্যাংক পরিষদের যুগ্ন সম্পাদক মশিউর রহমান, যুবলীগ নেতা মিঠু সিকদার প্রমুখ।

একইদিন কাঠালিয়া থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকার অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী নিজ হাতে বহন করে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখওয়াত হোসেন ও কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়। এসময় শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন উপস্থিত ছিলেন।