রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শেবাচিমে করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটেই রোগীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শবাচিম)হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটের মাথায় এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ইউনিটে তিনজন রোগীর মৃত্যু হলো।

সোমবার বিকাল ৫টা ১০ মিনিটে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন ইউসুফ আলী (৫০)। ভর্তির ২০ মিনিটের মাথায় সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

তিনি বরিশাল মেট্রোপলিটন এলাকার কাউনিয়া থানাধীন তালতলী এলাকার রাঢ়ী মহলের বাসিন্দা।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, গলাব্যাথা ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই রোগী করোনা ইউনিটে ভর্তির কিছুক্ষণ পর মারা যান। কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য পরীক্ষা করতে হবে। এজন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হবে।

বরিশাল জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান জানান, বিষয়টি জানার পর ওই বাড়ি লকডাউন করা হয়েছে।

বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে চারজন নারী ও পাঁচজন পুরুষ।