রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তাহিরপুরে রাতের আধারে বিলে পাম্প চালিয়ে মাছ ধরার মহোৎসব

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি গ্রামের সামনে অবস্থিত,(বিল) গোলাঘাট জলমহলে রাতের আধারে পানি সেছ করার (পাম্প) মিশিন দিয়ে পানি শুকিয়ে মাছ ধরার মহোৎসবে মেতে উঠেছে একদল মানুষ রুপি জলদস্যুরা।

প্রতিদিন সন্ধ্যার পর পানি সেছ করার (পাম্প) মিশিন দিয়ে নিয়মিত ভাবে পানি সেছ করে যাচ্ছে একদল সিন্ডিকেড চক্র।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসন থেকে নিষেধাঙ্গা দেয়ার পর আবারো ওই পানি সেছ করার (পাম্প) মিশিন চালিয়ে যাচ্ছে গোটি কয়েক জনলোক।

সুত্রে জানাযায়,কাউকান্দি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শাহিন মিয়ার নেতৃতে একদল মানুষ রুপি জানোয়ার এই অমানবিক কাজ করে যাচ্ছে ।ওই শাহিন মিয়ার বিরুদ্ধে খাস জমি থেকে শুরু করে গ্রামের মসজিদের নদী দখলের অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেদককে বলেন,গোলাঘাট জলমহলে পোনা থেকে শুরু করে কয়েক লাখ টাকার মাছ নষ্ট হতে যাচ্ছে ওই মানুষ রুপি জলদস্যুদের কারনে। তিনি আরো বলেন ওই বিলে পানি সেছ করে মাছ আহরণ করলে এই এলাকা সহ কয়েক গ্রামের মানুষের মাছের অভাব দেখা দিবে। স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসীগন প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

এই ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যারা এই কাজ করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।