সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কুমিল্লার সহকারী প্রধান কারারক্ষী ৫২২ পিস ইয়াবাসহ গ্রেফতার

ডেক্সরিপোর্ট  কুমিল্লা জেলার কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলাম শাহিনকে ৫২২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলসুপার শাহজাহান আহমেদ।

কারারক্ষী তরিকুল ইসলাম শাহিন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইয়াকুব নগরের ফুল মিয়ার ছেলে। তিনি ১৯৯৬ সালের ১৫ জুন চাকরিতে যোগদান করেন।

জেলসুপার শাহজাহান আহমেদ আরও জানান, সহকারী প্রধান কারারক্ষী মো. তরিকুল ইসলাম শাহিন (কারারক্ষী নং ২১৫৯৯) কারাগারের ভেতর বন্দিদের কাছে মাদক কেনা-বেচা করে আসছিলেন। বেশ কয়েকদিন ধরে তাকে ফলো করা হচ্ছিল।

ইয়াবা নিয়ে তিনি ডিউটিতে আসছেন এমন গোপন সংবাদের সূত্র ধরে বেলা সাড়ে ১১টায় প্রধান ফটকে এলে কারা সিপাহী দিয়ে জেল সুপারের রুমে নিয়ে তল্লাশি করা হয়। এ সময় একটি সিগারেটের প্যাকেটে রাখা ১০৬ পিস ইয়াবা ও নগদ ৩০৬০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে আরও ৪১৬ পিসসহ মোট ৫২২ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

জেল সুপার আরও জানান, কারাগারে ইয়াবা পাচারের দায়ে সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে তাকে কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

ওই অভিযানের সময় জেলার মো. আসাদুর রহমান, ডেপুটি জেলারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. বিল্লাল হোসেন জানান, কারারক্ষী তরিকুল ইসলাম শাহিন বর্তমানে থানা হাজতে আছেন, এ বিষয়ে কারাগার কর্তৃপক্ষ অভিযোগ দেয়ার কথা রয়েছে।