বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১০:৪৪
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

বরিশালে ১০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে ১০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন,কাউনিয়া ছোট মিয়ারগলি এলাকার বাসিন্দা কামাল উদ্দিন সরদারের ছেলে মোঃ সম্রাট সরদার(২৬) এবং পলাশপুর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মনির হাওলাদারের ছেলে কুরবান হাওলাদার(৩০)

কাউনিয়া থানার ওসি মোঃ আজিমুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

কাউনিয়া থানার ওসি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর কাউনিয়া ছোটমিয়ার গলি এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে ৮ টায় দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ।এ সময় মাদক ব্যাবসায়ী সম্রাট সরদারের কাছ থেকে ৫ পিস এবং কুরবান হাওলাদারের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় অভিযানে অংশ নেন কাউনিয়া থানার এসি আঃ হালিম, ওসি মোঃ আজিমুল করিম,এস আই আহসান উল্লাহ,এস আই মিরাজ মোল্লা,এ এস আই ইব্রাহিম হাওলাদার,এ এস আই সাইফুল ইসলাম-২,এ এস আই সানোয়ার সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।