শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১২:০৩
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ভোলায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরন করলো অনলাইন নিউজ পোর্টাল “আমাদের ভোলা”

সাইফুল ইসলাম সাকিব,ভোলা  ভোলায় সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে ভোলা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল আমাদের ভোলা ডট কম।

সোমবার ৬ এপ্রিল কর্মহীন পরিবার গুলোর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন আমাদের ভোলা ডট কম পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইয়াছিনুল ঈমন, বার্তা সম্পাদক মহিবুল্লাহ আযাদ ও স্টাফ রিপোটার অয়ন চৌধুরী।

আমাদের ভোলা ডট কমের সম্পাদক ও প্রকাশক ইয়াছিনুল ঈমন বলেন বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের’ কারনে কর্মহীন হয়ে পড়ায় বহু দরিদ্র মানুষ কঠিন সময় পার করছে। অসহায় এসব পরিবারের প্রতি সহানুভূতি জানানোর জন্য আমাদের এ ক্ষুদ্র আয়োজন।

আমাদের পত্রিকার উপদেস্টা নুরুননবী সুমন ও পত্রিকার সম্পাদক পরিষদের উদ্যোগে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ২ টি স্যাভলন সাবান দিয়েছি পাশাপাশি খাদ্য সামগ্রী দেয়া পরিবারগুলোকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনা করার চেষ্টা করেছি।