রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:০২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দশমিনা-পটুয়াখালী সড়কে গাছ ফেলে লকডাউন, টমটম উল্টে চালক নিহত

ডেক্সরিপোর্ট  পটুয়াখালীর জেলার দশমিনা উপজেলায় করোনার কারণে সড়কে গাছ ফেলে এলাকাটি লকডাউন করে কিছু যুবক। এতে টমটম উল্টে মো. রফিকুল ইসলাম (২৬) নামে টমটমচালকের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার রাতে দশমিনা-পটুয়াখালী সড়কের উত্তর লক্ষ্মীপুর এলাকার মৃধা স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক দক্ষিণ আদমপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাত ৭টার দিকে স্থানীয় কিছু যুবক মৃধা স’মিলের সামনে গাছ ফেলে রাখে। এতে টমটম উল্টে ঘটনাস্থলে টমটম চালকসহ ৩ জন গুরুতর আহত হন।

আহতদের দশমিনা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক টমটমচালককে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন রাত পৌনে ১২টায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দশমিনা থানার ওসি এসএম জালাল উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।