রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তাহিরপুরে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ১৩০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল ১৩০টি পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ মানুষের জন্য, অনাহারী চায় দুমুঠো অন্ন” এই শ্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলার সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাদাঘাটের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতি পরিবারে ৫কেজি চাল, ১কেজি পেয়াজ, ১কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল, ২৫০ গ্রাম মসুর ডাল, আধা কেজি লবন ও ১টি করে সাবান বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাদাঘাট সরকারি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক চির রঞ্জন তালুকদার, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম সিকদার, অফিস সহকারী কাজী জয়নাল আবেদীন। সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাদাঘাটের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি রিফাতুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক সজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইসহাক আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক নজির হোসেন, দপ্তর সম্পাদক রাখাব উদ্দিন প্রমুখ।