সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় করোনা সন্দেহে ৯ টি ঘর ‘লকডাউন’

ভোলা প্রতিনিধি  করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় ভোলার লালমোহন উপজেলায় একটি বাড়ির ৯ টি ঘর লকডাউন করা হয়েছে।

ঢাকার নারায়ণগঞ্জে করোনাভাইরাসে মৃত্য ব্যক্তির বাড়ি ’লকডাউন’ থেকে এক যুবক পালিয়ে আসার পর নিজ গ্রামের বাড়ি ‘লকডাউন’ করা হয়।

ওই যুবকের করোনা সংক্রমণ থাকতে পারে সন্দেহে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন বাড়ি লকডাউন করে দেয়।
পালিয়ে আসা যুবককে আলাদা ঘরে রাখার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর ৯ নম্বর ওয়ার্ডের কালাগাজী বাড়িটির ৯ টি ঘর লকডাউনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি বলেন, ঢাকার নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসা যুবকের নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে। যতদিন পর্যন্ত ওই যুবককে চিকিৎসকরা নিরাপদ মনে না করবেন, ততদিন পর্যন্ত পুরো বাড়ি লকডাউনে থাকবে। এ জন্য সেখানে দু’জন গ্রাম পুলিশকে সার্বক্ষণিক মোতায়েন করা হয়েছে।

তিনি আরো জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে এসে ওই যুবক নিজ বাড়িতে আত্মগোপনে ছিলো, তাকে খুঁজে বের করে লকডাউন করা হয়।
এদিকে করোনা সন্দেহে বাড়ি লকডাউনের খবরে উপজেলার ওই এলাকাটিতে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।