রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নারায়ণগঞ্জে চিকিৎসকসহ ৩ জনের করোনা, হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এক চিকিৎসকসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, গত ৩০ মার্চ বন্দর এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া নারী ওই হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর থেকেই হাসপাতালটির জরুরি বিভাগের একজন চিকিৎসকসহ কয়েকজনের শরীরে করোনার উপসর্গ দেখা যায়।

পরে তাদের নমুনা পরীক্ষার পর কোভিড-১৯ পজিটিভ পায় আইইডিসিআর। সংক্রমণের ঝুঁকি থাকায় জরুরি বিভাগের সব ধরণের চিকিৎসা কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।