রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

এপ্রিল মাসটা খুবই ঝুঁকিপূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারী করোনা পরিস্থিতিতে চলতি মাসকে খুবই ঝুঁকিপূর্ণ অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই মাসটা (এপ্রিল) খুবই ক্রিটিক্যাল। সবাইকে সতর্ক থাকতে হবে। সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষাধাগারে সি.এম.এইচ.ডি ভবনে জিপ গাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯৭টি জিপ বিতরণ করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত কিছুদিনে বিদেশ থেকে ৯ লাখ মানুষ এসেছেন। তারপরও আমরা বিশ্বের অন্যান্য দেশ থেকে ভালো আছি। আমরা এখন লকডাউন অবস্থায় আছি। সারা দেশ লকডাউনে আছ। বিদেশ থেকে যারা এসেছেন, তাদের অনেকই হোম কোয়ারেন্টিনে ছিলেন। এখনও অনেকে আছেন। তবে চলতি মাস আমাদের দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

গাড়ি বিতরণ ও করোনা টেস্টিং প্রসঙ্গে জেলা-উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে জাহিদ মালিক বলেন, সরকারি গাড়ি সরকারি কাজে ব্যবহার করবেন। এই গাড়ির মাধ্যমে আপনাদের কাজে গতি আসবে। উপজেলা পর্যায়ের কর্মকর্তা যারা আছেন, তাদের খেয়াল রাখতে হবে, করোনার টেস্টিং যেন বেশি বেশি হয়।

বিশেষ করে যারা বিদেশ থেকে এসেছেন, হোম কোয়ারেন্টিনে ছিলেন। তাদের আশপাশে যারা এসেছেন, তাদের নমুনা সংগ্রহ করে নিকটস্থ ল্যাবে পাঠাবেন। প্রত্যেক উপজেলা থেকে প্রতিদিন যেন ১০ থেকে ১২টি নমুনা পরীক্ষা হয়। সন্দেহজনক কেউ যেন বাদ না যায়। আমরা টেস্টিং ল্যাব বাড়াচ্ছি। অল্প সময়ের মধ্যে ১৬/১৭টি ল্যাব চালু করেছি। আগামীতে আরো ১০টি ল্যাব চালু করা হবে।