সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কিশোরগঞ্জে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  কিশোরগঞ্জে জেলার করিমগঞ্জে মারা যাওয়া ব্যবসায়ী (৪৫) করোনা আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে তিনি বলেন, ঢাকা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ায় সোমবার ভোরে মারা যাওয়া ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ ছিল। ফলে এই প্রথম কিশোরগঞ্জ জেলায় করোনা আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত হলেন।

করিমগঞ্জ উপজেলার ওই বাসিন্দা রাজধানী ঢাকায় একটি মুদি দোকান চালাতেন। সোমবার ভোরে মারা যাওয়ার সপ্তাহখানেক আগে তিনি গ্রামের বাড়িতে ফেরেন। তিনি জ্বর এবং সর্দি-কাশিতে ভুগছিলেন। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার সন্দেহে ওই ব্যক্তির শরীর থেকে সোমবার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মারা যাওয়া ওই ব্যক্তির দাফনে সম্পৃক্ত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে নেয়াসহ তার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, মারা যাওয়া ওই ব্যক্তির করোনা পজিটিভ আসায় করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ও জাফরাবাদ এই দুটি ইউনিয়নকে লকডাউন করা হয়েছে।

সূত্র: ইউএনবি