রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বিসিসি মেয়রের উদ্যোগে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

স্টাফ রিপোর্টার  করোনা ভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে ও সরাসরি তত্বাবধানে খাদ্য সহায়তা বিতরনেরর ১১তম দিন বুধবার নগরীর ৫নম্বর ওয়ার্ডের কিছু এলাকা এবং ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের ১৪০০ পরিবারের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়। এতে রয়েছে চাল,ডাল, আলু ও সাবান।

বিসিসি সূত্রে জানা গেছে, করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষনাসহ অনেক এলাকা লকডাউন করা হয়। এর ফলে নগরীর খেটে খাওয়া অগনিত মানুষ কর্মহীন হয়ে পড়ে। এসকল অসহায় মানুষের দূর্দশা লাঘবে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ও মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে গত ৩০ মার্চ থেকে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়।

তারই ধারাবাহিকতায় গতকাল পর্যন্ত নগরীর অসহায় প্রায় সাড়ে বার হাজার পরিবারের মাঝে এসহায়তা পৌঁছে দেয়া হলো। যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।তার পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সম্ভব সবধরণের সহযোগিতার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে। জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

খাদ্য সহায়তা প্রদানকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, বিসিসির কর্মকর্তা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে দূর্যোগের এই সময়ে খাদ্য সহায়তা পেয়ে অসহায় মানুষগুলো মেয়র সাদিক আবদুল্লাহসহ সংশ্লিষ্ট অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।