সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

হিজলায়১০০ মণ জাটকা ইলিশসহ ট্রলার আটক

হিজলা প্রতিনিধি  বরিশাল জেলার হিজলায় নিষিদ্ধ জাটকা ইলিশসহ একটি ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করে। ট্রলার থেকে ১০০ মণ জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়েছে।

হিজলা কোস্টগার্ডের সিসি মোঃ শামীম জানান, গতকাল (৭ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেমানিয়া ইউনিয়নের কুলারগাও এলাকার মেঘনা নদীতে মাছ ভর্তি একটি ট্রলার ধাওয়া করলে ট্রলারে থাকা লোকেরা চরে ট্রলার থামিয়ে পালিয়ে যায়। পরে ট্রলারে থাকা সাত ঝুড়ি মাছ হিজলা কোস্টগার্ড অফিসে আনা হয়েছে।

কোস্টগার্ডের সিসি মোঃ শামীম আরও বলেন, হিজলা মৎস্য অফিসের সহকারী জোসনা বেগমের উপস্থিতিতে আজ বুধবার সকাল ৯ টায় মাছ গুলোর কিছু অংশ হিজলা উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ শেষে বাকি মাছ ছোট ছোট প্যাকেট করে বড়জালিয়ার বাউশিয়া এলাকার গরীব অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করা হয়েছে।