রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ২২ হাজার টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশালে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ৮ এপ্রিল সকাল থেকে বরিশাল মহানগরীর চৌমাথা, নতুল্লাবাদ, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, নতুল্লাবাদ, সদর রোড, চকবাজার, লাইন রোড, কাটপট্টি, কাউনিয়া এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে ২ টি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমুল হুদা এবং শরীফ মোঃ হেলাল উদ্দিন।

অভিযান পরিচালনা কালে টিসিবি এবং ওএমএস এর পণ্য বিক্রয় কালে গ্রাহকদের লম্বা লাইনে নিরাপদ দূরত্বে অবস্থানের বিষয়টি সামনে থেকে তদারকি করা হয় এবং এ দূরত্ব বজায় রেখে গ্রাহকসেবা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এসময় নগরীর লাইন নাজির মহল্ল, বাজার রোড, কাউনিয়া এলাকায় অভিযান চলাকালে জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে পাঁচটি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়।

নগরীর নাজির মহল্ল এলাকায় অপ্রয়োজনে বাইরে বেরিয়ে ঘোরাফেরা করা এবং মোবাইল কোর্ট টিমের কার্যক্রম মোবাইলে ভিডিও করার অপরাধে ফুয়াদ নামের এক যুবক কে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ১ হাজার টাকা জরিমানা করা হয়। কাউনিয়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে চায়ের দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধের একই আইনে সোহেল মোল্লা কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই স্থানে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধের দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক মোঃ মিজানুর রহমান কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে একই আইনে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধের দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক মোঃ ইব্রাহিম কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই স্থানে চায়ের দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক কৃষ্ণ নামের এক ব্যক্তি কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় তিনি নগরীর স্ব রোড, বেলতলা খেয়াঘাট, বাজার রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চলাকালে জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে চারটি দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়।

নগরীর বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে অপ্রয়োজনীয় দোকান টিনের আরদ খোলা রেখে জনসমাগম করার অপরাধে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারায় মোঃ দুলাল হাওলাদার এর হেলাল উদ্দিন আহমেদ কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নগরীর স্ব রোড এলাকায় অভিযান চালিয়ে অপ্রয়োজনীয় হার্ডওয়ারের দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে একই আইনে কামাল উদ্দিন কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি বেলতলা খেয়াঘাটে অধিক যাত্রী পরিবহনের দায়ে টলার চালক মোঃ সিপন হোসেন কে একই আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এএসপি মুকুর চাকমা সহ র‍্যাব ৮ এর সদস্যরা। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।