সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:২১
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

দেশের হাসপাতালগুলোতে আইসিইউ শয্যা ১১২টি : স্বাস্থ্য অধিদফতর

ডেক্সরিপোর্ট  সারাদেশের হাসপাতালগুলোতে ১১২টি আইসিইউ শয্যা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, হাসপাতালে সর্বমোট আইসিইউ শয্যা আছে ১১২টি। গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে আমাদের আইসোলেশনে নিতে হয়েছে। এ পর্যন্ত ১১১ জনকে আইশোলেশনে নেয়া হয়েছে। আইসোলেশনের শয্যা সংখ্যা ঢাকা মহানগরীতে ১৫৫০টি এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৪৩টি। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে। আর নতুন শনাক্ত হয়েছেন ৫৪ জন। সরকারি হিসাবে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জন। আজই প্রথম সর্বোচ্চ ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হলো। আজ শনাক্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জনই রাজধানীর।

৮ মার্চ থেকে ৮ এপ্রিল। প্রথম করোনা শনাক্ত হওয়ার পর এক মাস পার করল বাংলাদেশ। এর মধ্যে চক্রবৃদ্ধি হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রথমদিকে চিকিৎসা ব্যবস্থা রাজধানীকেন্দ্রিক হলেও ধীরে ধীরে বাড়ছে এর পরিধি। পিপিই সংগ্রহ ও বিতরণের পাশাপাশি এর মধ্যে বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও।

দেশজুড়ে পরীক্ষার সংখ্যা বাড়ছে, তাই বাড়ছে নতুন শনাক্তের সংখ্যাও। চলতি সপ্তাহ থেকে প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

তবে বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবারের চেয়ে কম মারা গেছে গত ২৪ ঘণ্টায়। আশঙ্কার কথা, নতুন আক্রান্তদের বেশিভাগই পাওয়া যাচ্ছে ঢাকায়।

বুধবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, সারাদেশে ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯৮১টি পরীক্ষা করে ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৩৯ জনই ঢাকা শহরের। একজন ঢাকার একটি উপজেলার। বাকিরা দেশের বিভিন্ন স্থানের। ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ ও নারী ২১ জন। এছাড়া যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ হননি।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশীয় প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদফতরকে হাসপাতালগুলোতে সেবা বাড়াতে সহযোগিতা করছে বলে জানানো হয় ব্রিফিংয়ে।