সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:১৯
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

নীলফামারীতে সর্দিজ্বর-কাশিতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু, পুলিশের সহায়তায় দাফন

ডেক্সরিপোর্ট  নীলফামারীর ডোমারে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে কেতকীবাড়ি ইউনিয়নের নিজ বাড়িতে মারা যান তিনি।

বুধবার দুপুরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বিকেলে পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ এগিয়ে না আসায় পুলিশের সহায়তায় দাফন কার্য সম্পন্ন হয় তার।

মৃত্যুকে কেন্দ্র করে কেতকীবাড়ি ইউনিয়নের খালপাড়া গ্রামে অবস্থিত নিহত ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম জানান, তিনি জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় নিজবাড়িতে তার মৃত্যু হয়। করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কী-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই বাড়িতে কেউ প্রবেশ কিংবা বৃদ্ধের স্ত্রী, তিন ছেলে ও পুত্রবধু কেউ বের হতে পারবেন না।

ডোমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, করোনা ভাইরাসের আতংকে নিহত ব্যক্তির দাফন কার্যে এগিয়ে আসেন নি কেউই। বিকেলে পুলিশের সহায়তায় পরিবারের লোকজনের উপস্থিতিতে জানাযা এবং দাফন সম্পন্ন হয়।