সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বাবুগঞ্জে সালিশ অমান্য করে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

বাবুগঞ্জ প্রতিনিধি  বাবুগঞ্জে সংবাদকর্মী লাঞ্চিতের ঘটনায় সালিশ মিমাংসা অমান্য করে ফের হামলার ঘটনায় এয়ারপোর্ট থানায় নামধরা দুইজন সহ ৫জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৮,তারিখ-০৬/০৪/২০ইং। আসামীরা হলো বকশিরচর এলাকার মুজাহারের ছেলে কামরুল হোসেন ও মোঃ শাহজাহানের ছেলে আল-আমিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ৪ এপ্রিল দুপুরে এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর এলাকায় বরিশাল-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু’র ওয়ার্ড ভিত্তিক বরাদ্ধকৃত ত্রান বিতরণ করছিলেন জাতীয় পার্টির উপজেলা যুগ্ম সম্পাদক সেলিম হোসেন স্বপন। ওই ত্রান বিতরণে স্থানীয় কতিপয় বখাটেরা বাঁধা প্রদান করলে প্রতিবাদ করে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের কন্ঠ পত্রিকা প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান।

এতে ওই বখাটেরা ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মী রাকিবকে লাঞ্চিত করে ও জীবন নাশের হুমকি প্রদান করে । রাকিব ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে জাতীয় পার্টির নেতারা ও স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় সালিশ মিমাংসা হয়। ৫ এপ্রিল শালিস মিমাংসা শেষে সংবাদকর্মী রাকিব বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বখাটেরা সন্ত্রাসী হামলা চালায়। রাকিব গুরুত্বর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

সংবাদকর্মী নির্যাতনের ঘটনায় উপজেলায় কর্মরত সংবাদ কর্মীরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। মামলার তদন্ত অফিসার এস আই সাইদুর রহমান বলেন, অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত রয়েছে।