বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৪
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

চট্টগ্রামে নতুন আরও ৩ করোনা রোগী শনাক্ত

ডেক্সরিপোর্ট  চট্টগ্রামে নতুন আরও ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ। যাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত ইনিস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজি-বিআইটিআইডি ল্যাবে পরীক্ষার পর তাদের করোনা শনাক্ত হয়।

বুধবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে চট্টগ্রামে গত এক সপ্তাহে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন রয়েছে বাবা-ছেলে।

ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৩ জনকে করোনাভাইরাস পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন নগরীর হালিশহর, একজন সাগরিকা এলাকার এবং বাকি জন জেলার সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। তিন জনের বাসা এবং আশপাশের কয়েকটি বাসা লকডাউন করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রশাসনের সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড আক্রন্ত ব্যক্তি কাজের সূত্রে নারায়ণগঞ্জে ছিলেন। কয়েকদিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন। শারীরিকভাবে অসুস্থ থাকার পাশাপাশি করোনার উপসর্গ থাকায় বুধবার তার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি। পরে সন্ধ্যায় ফলাফলে তার পজেটিভ উল্লেখ করা হয়েছে। প্রশাসন তার বাড়ি এবং আশপাশের এলাকা লকডাউন করেছে। ব্যাপক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ইতোমধ্যে নারায়ণগঞ্জে লকডাউন করেছে প্রশাসন।