সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কক্সবাজার সহ ৩৪ রোহিঙ্গা ক্যাম্প লকডাউন

ডেক্সরিপোর্ট  কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। বুধবার বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউনের আওতায় কেউ কক্সবাজারে প্রবেশ ও কক্সবাজার থেকে বাইরে যেতে পারবেন না। এ আদেশ অমান্য কারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারিওেদেয়া রয়েছে।

কক্সবাজারের এই লকডাউনের আওতায় পড়েছে উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পও। সে হিসেবেই সকল কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মাহবুব আলম তালুকদার। আর কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের ঘোষনা কৃত লকডাউন বাস্তবায়নে মাঠে কঠোর ভাবে কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী ও পুলিশ।

আরআরআরসি মাহবুব আলম তালুকদার বলেন, জেলা লকডাউন ঘোষনা মানে উক্ত জেলার সমগ্র ভৌগলিক এলাকা আপনাআপনি লকডাউন হয়ে যাওয়া। জেলার মাঝেই রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পড়ায় তারাও এর আওতায় পড়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আলাদা লকডাউন ঘোষনার প্রয়োজন নেই। জেলা ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন সংশ্লিষ্ট সকল উর্ধ্বতন কর্মকর্তার সাথে পরামর্শ করে কক্সবাজারকে লকডাউন ঘোষনা দিয়েছেন।

সেনাবাহিনী এবং পুলিশের অতিরিক্ত চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সীমিত করা হয়েছে সকল ধরনের যান চলাচল। অতি প্রয়োজনীয় মানবিক সহায়তা, চিকিৎসা ও ত্রাণ সংক্রান্ত গাড়ি ব্যতীত কোন ধরনের গাড়ি রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করতে দেয়া বা বের হতে দেয়া হচ্ছে না।

সেনাবাহিনীর রামু সেনানিবাস সূত্রে জানায়, আরআরআরসির স্টিকার বা লিখিত অনুমোদন ব্যতীত দেশি, বিদেশি এনজিও বা ব্যক্তিবর্গের ক্যাম্পে প্রবেশ-বাহির সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে পুরো জেলায় জরুরি পরিসেবা যেমন-চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। অসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।