বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪১
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আইসিইউতে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বরিস জনসন

অনলাইন ডেস্ক  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। প্রানঘাতি মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি টানা দ্বিতীয় রাত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কাটানোর পর বুধবার তার মুখপাত্র একথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি সময় বাড়িতে চিকিৎসা নেওয়ার পর রবিবার (৫ এপ্রিল) হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতির অবনতি হলে পরদিন সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানায় ডাউনিং স্ট্রিট।

বুধবার জনসনের মুখপাত্র সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রী শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তিনি সেন্ট থমাস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের সেবা নেওয়া অব্যাহত রেখেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, বরিস জনসন এখন কাজ করতে পারছেন না। তার দায়িত্ব পালন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে রাব বলেন, ‘প্রধানমন্ত্রী মান অনুযায়ী অক্সিজেন চিকিৎসা নিচ্ছেন এবং কোনও সাহায্য ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন’।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম বিশ্বনেতা হিসেবে বরিস জনসন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হলে অনেকেই বিস্মিত হন। মঙ্গলবার তার সুস্থতা কামনা করে ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

এদিকে মঙ্গলবার যুক্তরাজ্যে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হয়। এদিন ৭৮৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে এই মহামারিতে দেশটিতে মৃতের সংখ্যা ৬ হাজার ১৫৯ জনে পৌঁছায়।