বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৪
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

মিয়ানমার নৌবাহিনীর গুলিবর্ষণ, ৬ বাংলাদেশি জেলে আহত

ডেক্সরিপোর্ট  কক্সবাজারের টেকনাফ উপজেলায় সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশি ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনী গুলিবর্ষণ করেছে। এতে ট্রলারের ছয় জেলে আহত হয়েছেন।

সেন্টমার্টিন দ্বীপের পাশে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার কাছাকাছি এ ঘটনা ঘটে।

আহত জেলেরা হলেন- মো. রহিম খান, মোহাম্মদ জীবন, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ আবদুল মজিদ ও মোহাম্মদ শেখ আহমদ।

বুধবার (৮ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন চট্টগ্রামের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম সাইফুল ইসলাম।

কমান্ডার এম সাইফুল ইসলাম জানান, গত সোমবার এফভি সানিয়া ও এফভি জিনিয়া নামে দুটি ফিশিং ট্রলার সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার কাছাকাছি মাছ শিকার করতে যায়। মঙ্গলবার রাতে মিয়ানমারের নৌবাহিনী ওই ট্রলারকে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। তবে ট্রলার দুটি সংকেত অমান্য করে বাংলাদেশের দিকে চলে আসার সময় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করেন। এতে এফভি সানিয়ার ছয় জেলে আহত হন।

পরে কোস্টগার্ডের টহল জাহাজ ঘটনাস্থলে পৌঁছে ওই ফিশিং ট্রলারের জেলেদের উদ্ধার করে এবং কোস্টগার্ডের জাহাজে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ফিশিং ট্রলারসহ জেলেদের চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।