রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মোদীর প্রশংসায় ট্রাম্প, বললেন এটা ভোলা যাবে না

অনলাইন ডেস্ক  প্রানঘাতি মহামারি করোনা ভাইরাসের এই কঠিন সময়ে যুক্তরাষ্ট্রে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ রপ্তানি করার জন্য ভারত এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংক্রামক রোগ ম্যালেরিয়া প্রতিরোধের এই ওষুধ বিশ্বের বহু দেশেই কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে।

ওষুধ রপ্তানির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (০৯ এপ্রিল) টুইটে ট্রাম্প বলেছেন, কঠিন সময়ে বন্ধুদের মধ্যে একে অপরের সহযোগিতা জরুরি। হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ভারত এবং দেশের জনগণকে ধন্যবাদ জানাই।

এ সহযোগিতা ভোলা যাবে না মন্তব্য করে ট্রাম্প এও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাচ্ছি তার শক্তিশালী নেতৃত্বের জন্য। যে নেতৃত্ব শুধু ভারতকে নয়, মানবতাকে সাহায্য করেছে এই যুদ্ধে।

এর আগে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে যে নিষেধাজ্ঞা ছিল, তা ট্রাম্পের হুঁশিয়ারিতে আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ভারত। এরপরেই যুক্তরাষ্ট্রসহ বেশ করেকটি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানো শুরু হয়।

ভারতকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, ভারত যদি ব্যক্তিগত অনুরোধেও হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ না করে, তাহলে তাদের ভুগতে হবে।

ওয়ার্ল্ডোমিটার বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন চার লাখ ৩৫ হাজার ১২৮ জন্য। অর্থাৎ সবচেয়ে আক্রান্ত এখানেই। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৯৫ জনের। সুস্থ হয়েছেন ২২ হাজার ৮৯১ জন।