রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে প্রকাশ্য দিবালোকে চা দোকানীকে কুপিয়ে আহত

ডেক্সরিপোর্ট  বরিশালের প্রাণকেন্দ্র সদররোডে প্রকাশ্য দিবালোকে আনিসুর রহমান পনু নামের এক চা দোকানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।

আহতকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে। মেডিকেলের চিকিৎসা সনদের অভাবে থানায় মামলা গ্রহন করেনি বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা সোয়া বারটার দিকে সাংবাদিক মাইনুল হাসান সড়ক (আগুরপুর রোডে) এ হামলার ঘটনা ঘটে।

আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শিরা বলেন,ঝালকাঠী জেলা পরিষদ সদস্য ও বরিশাল জেলা মহিলা যুবলীগ সাধারন সম্পাদিকা শারমিন জাহান কেকার ইয়াবা আসক্ত স্বামী লিটু মহিলা কলেজ এলাকা থেকে আসার পথে আগুরপুর সড়কে প্রবেশ পথের মুখে কোন কারন ছাড়াই লিটুর হাতে থাকা ধারালো অস্ত্র দিকে আগুরপুর সড়কের বাসিন্দা ও স্থানীয় চা দোকানী আনিসুর রহমান পনুকে মাথায় কুপিয়ে আহত করে।

ঘটনার পরপরই ওসি তদন্ত এম আর মুকুল ঘটনাস্থলে কয়েকজন পুলিশ পাঠালেও তারা হামলাকারীর বাসায় প্রবেশ না করে বাসার গলির মুখ থেকে ফিরে চলে যায় বলে আহত পনুর পরিবার থেকে অভিযোগ করেন।

পরবর্তীতে আহত পনু কোতয়ালী মডেল থানায় অভিযোগ নিয়ে গেলে তাকে চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম পিপিএম,পুলিশ কমিশনারের সাথে বৈঠকে থাকার কারনে কথা বলা সম্ভব হয়নি।