ডেক্সরিপোর্ট প্রানঘাতি করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউন চলছে। ফলে বড়-ছোট সবধরনের রেস্টুরেন্ট থেকে বেকারি বন্ধ রয়েছে। এ পরস্থিতিতে অভুক্ত রয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোরাফেরা করা কুকুরগুলো। ওই কুকুরের সাথে অভুক্ত রয়েছে বাচ্চা কুকুরগুলোও।
অনাহারে থাকা এসব কুকুরগুলোকে বৃহস্পতিবার বিকেলে খাবার দিতে দেখা যায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে।
তিনি জানান, যতদিন পর্যন্ত খাবার হোটেল ও বেকারি খুলবে না ততদিন পর্যন্ত তাদের এ খাবার দেয়া অব্যাহত থাকবে।
উপজেলার শামসুল ইসলাম শামু জানান, খাবারের দোকানগুলো বন্ধের পূর্বে বেশি রাত করে বাসায় ফিরলে শহরের বিভিন্ন সড়কে কুকুরের ডাকে ভয় পেতে হতো। কিন্তু খাবারের দোকান বন্ধের পর থেকে কুকুরগুলো অভুক্ত থাকায় সড়কের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকে। আগের মত হাঁকডাক নেই বললেই চলে।