নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর)মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন,মহান সৃস্টি কর্তার কাছে প্রার্থনা ও ব্যাক্তিগত সুরক্ষার মাধ্যমে প্রানঘাতি মহামারি করোনা ভাইরাসকে প্রতিহত করা যাবে।
শুক্রবার (১০এপ্রিল) বেলা ১১ টায় বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় জুমার নামাজে অতিরিক্ত জনসমাগম না করে সরকারের নির্দেশনা অনুযায়ী নামাজ আদায় করতে প্রায় ১৫ টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সাথে প্রচারনা কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,ধর্ম কোন আবেগের বিষয় নয়, আল্লাহর ইবাদত সবার উর্ধ্বে, আমরা মুসলিম তবুও দেশ ও জাতির মঙ্গলের জন্য এই মহামারী করোনা থেকে মুক্তি পেতে আমাদেরকে নিজ ঘরে থেকে আল্লাহর ইবাদত করতে হবে।কাউনিয়া হাউজিং হযরত বেলাল ইবনে রাবাহ (রাঃ) জামে মসজিদসহ প্রায় ১৫ টি জামে মসজিদে মহামারী করোনা (কোভিড-১৯) ভাইরাসের সংক্রমন রোধকল্পে সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে মসজিদের মুয়াজ্জিন ও ঈমাম সাহেব’দের জুম্মার নামাজে মসজিদের অভ্যন্তরীণ ব্যাক্তিদের অর্থাৎ ঈমাম, মুয়াজ্জিন ও খাদেম দের ব্যাতীত বাহিরের মুসল্লিদের জুম্মার নামাজে অন্তর্ভুক্ত না করার নির্দেশ প্রদান করেন তিনি।

এছাড়াও মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনকে পবিত্র আল-কোরআন ও হাদিসের আলোকে মহামারী থেকে রক্ষা পাওয়ার দোয়া ও ইবাদতের নিয়মাবলি মসজিদের মাইকে প্রচার করার পরামর্শ প্রদান করেন তিনি
এ সময় আরও উপস্থিত ছিলেন,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো আজিমুল করিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।