রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দুমকি উপজেলা লকডাউন ঘোষণা

দুমকি প্রতিনিধি  পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনার পরদিন দুমকি উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

নিহত যুবক দেলোয়ার হোসেন ওরফে দুলাল হাওলাদার (৩২) দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকি গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা আবদুস সোবাহানের পুত্র। দুলাল নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, এপ্রিলের প্রথম দিকে দোলোয়ার হোসেন ওরফে দুলাল নারায়ণগঞ্জ থেকে পালিয়ে পটুয়াখালীর দুমকি উপজেলার গ্রামের বাড়িতে আসেন। আসার সময়ে তিনি জ্বর, গলাব্যথা, কাশিতে আক্রান্ত ছিলেন। এ ঘটনা স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলার প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে তাকে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হয়।

গত ৭ এপ্রিল দুলালের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় পটুয়াখালী স্বাস্থ্য বিভাগ। এ দিকে দুলাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মারা যান। প্রথমে ধারণা করা হয় দুলাল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু আইইডিসিআরে পাঠানো রিপোর্টে বলা হয়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

এ ঘটনার পরদিন শুক্রবার পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী দুমকি উপজেলাকে লকডাউন ঘোষণা করেছেন।

এ দিকে জেলা প্রশাসন লকডাউন ঘোষণার পরপরই শুক্রবার বেলা ১১টা থেকে দুমকি-বাউফল ও আভ্যন্তরীণ সড়কের সব যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। লেবুখালী ফেরিঘাট, পাগলা বিশ্ববিদ্যালয় স্কয়ার, উপজেলা শহরের নসিব সিনেমা চত্বর, থানা ব্রিজ ও চরগরবদি ফেরিঘাটে চেকপোস্ট বসিয়েছে। শহরের ওষুধ ও নিত্যপণ্যের দোকান ব্যতিরেকে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার নির্দেশনা দেয়া হচ্ছে। নির্দেশনা না মানলে তাদের আইনের আওতায় আনা হবে।