গৌরনদী প্রতিনিধি বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ভুরঘাটা বাসস্ট্যান্ডে সরকারী নির্দেশ অমান্য করে অপ্রোজনীয় যান চলাচল অব্যাহত থাকায় ভুরঘাটা বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে ৫ জনকে ১ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন।
অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, জনগণকে কোন ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানেরনির্দেশনায় নিয়মিত ধরনের অভিযান অব্যাহত থাকবে।