শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৪৮
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

পশ্চিমবঙ্গে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে

অনলাইন ডেস্ক  প্রানঘাতি মহামারী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতে লকডাউনের ১৮তম দিন চলছে আজ। ভারত জুড়ে করোনা পরিস্থিতি ও লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে, ইতোমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েকটি জেলাকে হটস্পট-ক্লাস্টার জোন হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে প্রায় আড়াইশ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন সাড়ে সাত হাজারের বেশি মানুষ।