শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৪৫
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে মৃত ১৯০০

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে প্রানঘাতি মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে চার বাংলাদেশিসহ ১৯০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেলেন ১০০ বাংলাদেশি।

দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯১ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ।

একদিনে নতুন করে সাড়ে ৩৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে মারা যাওয়া ৪ বাংলাদেশির মধ্যে নিউইয়র্কে ৩ জন এবং নিউজার্সিতে একজন রয়েছেন।

এদিকে ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ব্যাপক সঙ্কটের মধ্যে পড়েছে। দেশটিতে গেল তিন সপ্তাহে এক কোটি ৬৮ লাখ মানুষ বেকার হয়েছেন।

বেকারত্বের হার বাড়তে থাকায় নতুন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।