শিমুল সরকার,যশোর প্রতিনিধি করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঝিকরগাছায় উপজেলার নবীব নগর গ্রামের কিছু যুবক স্বেচ্ছায় তাদের নিজ গ্রামকে লক ডাউন ঘোষণা করেছে।
শনিবার (১১ই এপ্রিল) সকাল থেকে এ লক ডাউন ঘোষণা করে গ্রামবাসীরা। এসময় গ্রামের প্রবেশপথই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ গ্রাম থেকে বের হচ্ছে না। আবার বাইরের কাউকেও গ্রামটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না।
নবীব নগর গ্রামবাসী জানান, সরকারি নির্দেশ অমান্য করে বাইরে থেকে বিভিন্ন লোক গ্রামে প্রবেশ করছে এবং গ্রাম থেকে অনেক লোক কারণে অকারণে বাইরে যাচ্ছে। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি দিন দিন বেড়েই যাচ্ছে। তাই গ্রামবাসী সকলের প্রচেষ্টয় সরকারি সীদ্ধান্ত মেনে নিয়ে যুবকেরা নিজেদের গ্রামটিকে লক ডাইন ঘোষণা হয়েছে। যাতে করে বিনা প্রয়োজনে কেউ যেন বাইরে থেকে আসতে ও গ্রাম থেকে বের হতে না পারে।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় যুবকরা গ্রামের প্রবেশপথে বাঁশ দিয়ে রেলিং করে দিয়েছে। আর তাতে একটি নোটিশ টাঙানো রয়েছে। সেই নোটিশে লেখা বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ।