বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

পিরোজপুরে ছাত্রীকে রাস্তা থেকে ডেকে নিয়ে ধর্ষণ

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুর জেলার কাউখালীতে জরুরি কথা আছে বলে রাস্তা থেকে বাসায় ডেকে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে আমিনুল হক রানা।

শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর মা শেফালী বেগম বাদী হয়ে কাউখালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ধর্ষক আমিনুর হক রানা (৪০) দাশেরকাঠী গ্রামের হামেদ মৃধার ছেলে।

পুলিশ ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নে ওই স্কুলছাত্রী শুক্রবার দুপুরের দিকে নানা বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো। এ সময় পথের মধ্যেই ধর্ষক রানা জরুরি কথা আছে বলে স্কুলছাত্রীর হাত ধরে টেনে নিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

এ সময় ওই শিক্ষার্থী ডাক-চিৎকার দিলে ধর্ষক তাকে ফেলে রেখে পালিয়ে যায়। ওই শির্ক্ষার্থী বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে ঘটনাটি জানালে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় পাঠান।

থানা পুলিশ সাথে সাথেই উপজেলা নির্বাহী অফিসারকে সংঙ্গে নিয়ে ধর্ষক রানাকে আটকের জন্য তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ রানাকে আটক করতে না পারলেও তার বাড়ি থেকে দুটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাউখালী অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য শনিবার সকালে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা বলেন, এই মহাদুর্যোগের সময় স্কুলছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।