সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:১৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

খুনি মাজেদকে গভীর রাতে শ্বশুরবাড়িতে দাফন

ডেক্সরিপোর্ট  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের ফাঁসির দণ্ড কার্যকরের পর মরদেহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাফন করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) ভোরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে তার শ্বশুরবাড়ি এলাকায় স্কুলের পাশে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে রাত ১২টা ১ মিনিটে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আব্দুল মাজেদের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের পর সব আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধুর খুনির লাশ ভোলায় নিয়ে পারিবারিক করবস্থানে তাকে দাফনের কথা ছিল। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ ঘোষণা দেয় ভোলায় বঙ্গবন্ধুর খুনিকে দাফন করতে দেয়া হবে না।

দাফনের বিয়য়টি নিশ্চিত করে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, মাজেদের দাফন প্রক্রিয়া সম্পন্ন কেন্দ্রীয়ভাবে করা হয়েছে। স্থানীয় প্রশাসনকেও তা জানানো হয়নি। সকালে এ খবর শুনে তিনি খোঁজ নিয়ে বিভিন্নজনের মাধ্যমে জানতে পারেন রাত ৩টায় মাজেদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে এনে দাফন করে চলে যায়।

২০১০ সালের ২৭ জানুয়ারি রাতে সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মুহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।