বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৩১
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

করোনা প্রতিরোধে বরিশালে স্বেচ্ছায় পলাশপুর এলাকাবাসীর লকডাউন

শামীম আহমেদ  বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুরের ৩নং গলির আল মোজাদ্দিয়া ছেছানিয়া রহমতউল­াহ জামে মসজিদ সংলগ্ন ইঞ্জিন চালিত রিকসা চালক মিন্টুর বাসায় নারায়নগঞ্জ থেকে আসা নিকটতম আত্বীয় আশ্রয় নেয়ার কারনে এলাকার ভিতরে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের ভিতর করোনা আতঙ্কে ছড়িয়ে পড়ে।

কাউনিয়া থানা পুলিশের দায়ীত্বশীল কর্মকর্তা এলাকা পরিদর্শন করে নিজ ঘড়ে অবস্থান করার জন্য সতর্ক করে দিয়ে আসে।

উক্ত ঘটনায় স্থানীয় যুবক সদস্যরা পলাশপুরের ৩নং গলি থেকে শুরু করে প্রায় কিলোমিটার পথে বহিরাগতদের চলাচল বন্ধ করা সহ সড়কের গলির মুখ বন্ধ করার মাধ্যমে লকডাউন করে দিয়েছে।

আজ রবিবার (১২ই) এপ্রিল সকাল সাড়ে ১০টারদিকে স্থানীয় এলাকার সাধারন মানুষের মাঝে প্রকাশ পেয়ে যায় গত ৪/৫দিন যাবত ইঞ্জিন চালিত রিকসা চালক মিন্টুর বাসায় নারায়নগঞ্জ থেকে জনৈক মিন্টু নামের এক নিকটতম আত্বিয় আশ্রয় নিয়ে বাসায় অবস্থান সহ এলাকার ভিতর প্রকাশ্য ঘোড়া ফেরা করছে।

এবিষয়ে মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আযিমুল করীমকে বিষয়টি অবহিত করা হলে তিনি তাৎক্ষনিক এস.আই আঃ হালিমকে ঘটনাস্থলে প্রেরন করেন।
তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্বতা পায় এবং উক্ত পরিবারের সাথে কথা বলে মিন্টুকে সম্পূর্ণভাবে ঘড়ের ভিতর থাকার জন্য নির্দেশনা দিয়ে আসেন।

এঘটনায় স্থানীয় নঈম,মহসিন,পলাশ,সাব্বির,রুবেল ও রিয়াজ নামের যুবক সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সুবিদার্থে এক হয়ে ঐ এলাকার সড়কগুলো পাণি দিয়ে দুয়ে সড়কের গলির মুখে বাস ও ভ্যান গাড়ী রেখে লকডাউন করে বহিরাগত সহ উক্ত গলির বাসিন্দাদের চলাচল বন্ধ করে দেয়।

পলাশপুরের উক্ত ৩নং গলিতে প্রায় ২ শতাধিক পরিবার বসবাস করছে। অন্যদিকে এলাকার নিরাপত্তার কথা ভেবে নগরীর নাজির মহল­ার বাসিন্দারা সম্মিলিতভাবে এলাকাটিতে রক ডাউন করে রেখেছে।

এছাড়া শনিবার রাতে নগরীর ব্যাস্থতম সড়ক ও ইলেক্টনিক্স ব্যাবসা বাণিজ্য এলাকা কাটপট্রি সড়কে বাস দিয়ে লকডাউন ঘোষনা করে সড়কে চলাচল বন্ধ করে দেওয়া হলে তা রবিবার সকালে জন সাধারনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

এদিকে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম (পিপিএম বার) নিজেই সারা শহরে সচেতনা আইন মেনে চলার জন্য মাইকিং করে যাচ্ছে।