শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩১
শিরোনাম :
শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশালে ৪২ ফুট খালে ১৬ ফুট ব্রিজ নির্মান!

শামীম আহমেদ  বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মধ্যদিয়ে প্রবহমান ৪২ ফুট স্বর্নিভর খালে ১৬ ফুট ব্রিজ নির্মাণ করা হয়েছে। এতে করে জনগুরুত্বপূর্ণ ওই খাল দিয়ে নৌ-চলাচল ও পানি নিস্কাশন বাঁধাগ্রস্থ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। এ ব্যপারে এলাকাবাসীর পক্ষে ব্যবসায়ী সাইফুল ইসলাম পান্নু রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মমতাজউদ্দিন হাসিনা বানু টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন জনগুরুত্বপূর্ণ স্বর্নিখর খালের মাথায় স¤প্রতি প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ত্রানের ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করা হলে খালের দুইপ্রান্ত আটকে গিয়ে ওইস্থানে খালের চওড়া থাকবে মাত্র ১৪/১৫ ফুট। এদিকে ওই খালটি ৪২ ফুট চওড়া (প্রস্থ) হলেও মাত্র ১৬ ফুট ব্রিজ নির্মাণ করার ফলে কৃষি প্রধান ওই অঞ্চলের মানুষের নৌ-চলাচল, পানি নিষ্কাশন ও কুটিয়ালদের ধান-চালের ব্যবসা বাঁধাগ্রস্থ হবে। এছাড়া ওই খালের নাব্যতা সংকটও দেখা দিবে। ৪২ ফুট চওড়া খালে কিভাবে মাত্র ১৬ ফুট ব্রিজ নির্মাণ করা হয়েছে এ নিয়ে সচেতনমহলের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম পান্নু বলেন, কান্ডজ্ঞানহীনভাবে ব্রিজটি নির্মাণের ফলে এলাকার মানুষের উপকারের চেয়ে বেশি ক্ষতি হবে। বিষয়টি তিনি বানারীপাড়া উপজেলার তৎকালীণ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অয়ন সাহার কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হন। একপর্যায়ে বিষয়টি দুদকের কাছে অভিযোগ করবেন বলে জানালে অয়ন সাহা দম্ভোক্তি করে তাকে (পান্নু) বলেন, দুদককে ম্যানেজ করেই আমরা চলি।

সাইফুল ইসলাম পান্নু আরও জানান, বিষয়টি তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক)’র কাছে লিখিতভাবে অভিযোগ করবেন।
অভিযোগ অস্বীকার করে বর্তমানে উজিরপুর উপজেলায় কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অয়ন সাহা জানান, সাইফুল ইসলাম পান্নুর সাথে তার এ বিষয়ে কোন কথা হয়নি। তবে ব্রিজের প্রস্তাব তার সময় দেওয়া হলেও নির্মাণ করা হয় তিনি বদলী হওয়ার পরে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।