শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩১
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

বরিশাল শেবাচিমে দুই করোনা রোগী শনাক্ত

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম)হাসপাতালে প্রথমবারের মত দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের একজন বাকেরগঞ্জের ডিঙ্গারহাট এলাকার বজলুর রহমান এবং অন্যজন মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা আবদুর রব মুন্সি।

শেবাচিম হাসপাতালে পরীক্ষার পর দুই জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। বজলুর রহমানের বয়স ৬৫ বছর ও আবদুর রব মুন্সির বয়স ৬০ বছর।

এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

দুজনেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন।

১১ এপ্রিল শনিবার এই দুই রোগীরই নমুনা সংগ্রহ করা হয় এবং আজ ১২ এপ্রিল টেস্ট রিপোর্ট দেয়া হয়।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়লোজি ডিপার্টমেন্টের এ্যাসিসটেন্ট প্রফেসর ডা: একেএম আকবর আলী স্বাক্ষরিত পৃথক টেস্ট রিপোর্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।