রবিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৩০
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

বরিশাল জেলা ‘লকডাউন’

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান এক প্রেস বিজ্ঞতিতে এই ঘোষনা দিয়েছেন।

জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এই জেলায় প্রবেশ করতে কিংবা এই জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না।

তিনি আরও জানান, বরিশাল জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবত থাকবে। এসব আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও জরুরী সেবাগুলো ও লকডাউনের আওতামুক্ত থাকবে।