ডেক্সরিপোর্ট গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে করোনার প্রাথমিক উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল)সকালে অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়। ওই গৃহবধূর বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাব্বির আহমেদ জানান, সকালে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার প্রাথমিক উপসর্গ নিয়ে মারা যান ওই গৃহবধূ। খবর পেয়ে মৃতের নমুনা সংগ্রহ করে ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
এ ঘটনায় ওই নারীর বসবাসরত বাড়িটি লকডাউন করা হয়েছে। নমুনার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।