সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ড্রোন দিয়ে নজরদারি, অকারণে বের হলেই আইনি ব্যবস্থা

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও অহেতুক আড্ডাবাজি বন্ধে বাংলাদেশে প্রথমবারের মতো ব্যবহার হতে যাচ্ছে ড্রোন।

চট্টগ্রামের কোতোয়ালি থানা রোববার (১২ এপ্রিল) বিকেলে পরীক্ষামূলকভাবে থানা সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি করা হয়েছে। ড্রোনের মাধ্যমে প্রাপ্ত ছবি ও ভিডিও ফুটেজ দেখে ঘর থেকে অহেতুক বের হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আমরা বিভিন্ন উপায়ে মানুষকে সচেতন করেছি। তবুও অনেকে অহেতুক ঘোরাফেরা করছে। তাই টহল দেওয়া শুরু করি। কিন্তু তাতে দেখা যায়, অনেকেই আমরা গেলে গায়েব হয়ে যায়। আমরা চলে এলে আবারও আড্ডাবাজি শুরু করে। তাই এখন ড্রোন ব্যবহার করছি। এর মাধ্যমে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, সামাজিক দূরত্ব নিশ্চিত এবং গলি উপগলিতে অহেতুক আড্ডাবাজি বন্ধে চট্টগ্রামে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করা হয়। বিকেলে কোতোয়ালি থানা এলাকার জামালখান,কাজীর দেউরি, ব্যাটারি গলি,পাথরঘাটা, আলকরণ এলাকায় পরীক্ষামূলকভাবে ড্রোন উড়ানো হয়।

ড্রোনে থাকা ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও করা হয়। এসব ফুটেজ যাচাই বাছাই শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার থেকে নিয়মিতভাবে আকাশে উড়বে ড্রোন। পাহারা দেবে চট্টগ্রাম। নিশ্চিত করবে সামাজিক দূরত্ব।