রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৬
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

গোপালগঞ্জে নিজের ট্রলির চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

ডেক্সরিপোর্ট  গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজের ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে শাহাদত হোসেন মোল্যা (৫০) নামে এক ইট-বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদত পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার ডাঙ্গাদুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলী মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, শাহাদত নিজের ট্রলিতে ইটবোঝাই করে ক্রেতাদের সরবরাহ করতে যাচ্ছিলেন। এ সময় তিনি ট্রলিতে ইটের ওপর বসেছিলেন। ঘটনাস্থলে একটি উঁচু ব্রিজ পার হওয়ার সময় ট্রলি থেকে লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।