রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৫৯
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

চট্টগ্রামে এক কনস্টেবল করোনায় আক্রান্ত, ২০০ পুলিশসহ ব্যারাক লকডাউন

ডেক্সরিপোর্ট  চট্টগ্রামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল করোনা আক্রান্ত হওয়ার কিছুটা বেকায়দায় পড়েছে সিএমপির ট্রাফিক বিভাগ। ওই কনস্টেবলের অবস্থানস্থল ব্যারাক লকডাউন করায় ২০০ পুলিশ দায়িত্ব পালন করতে পারছে না। যেখানে যানবাহন নিয়ন্ত্রণে চরম বেগ পেতে হচ্ছে। তবে সেনাবাহিনী বলছে, তারা ট্রাফিক পুলিশকে সহযোগিতা দিতে প্রস্তুত।

এমনিতে সীমিত জনবল নিয়ে নগরীর ৫টি প্রবেশ দ্বারের পাশাপাশি ৩০ টি গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হয় সিএমপির ট্রাফিক বিভাগকে। এর মাঝে একজন কনষ্টেবল করোনা পজেটিভ হওয়ায় ২০০ পুলিশসহ লকডাউন করা হয়েছে একটি ব্যারাকে।

নগরীর সবচেয়ে বৃহৎত্তম জংশন হিসেবে পরিচিত ১৬ শহর ২ নাম্বার গেট। অন্তত ষাটটি রাস্তা এসে মিশেছে এই সেই মোড়টিতে। এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতো ৫ জন কনস্টেবল এবং ২ জন সার্জেন্ট। যা এখন ২ জন কন্সটেবল এবং ১ জন সার্জেন্টে নেমে এসেছে।

সিএমপি ট্রাফিক বিভাগের সার্জেন্ট আমজাদ হোসেন বলেন, ‘আগে ৫ জন ফোর্স ছিলো অফিসার ছিলেন ৩ জন। সেখানে ২ জন ফোর্স আর আমি একা। মানুষ নিজে থেকেই সচেতন না। আমরা থাকলে তারা দূরে যায় না থাকলে চলে আসে।’

সিএমপি সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, ‘আমরা গাড়ি নিয়ন্ত্রণে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া জনগণ যাতে ঘরে থাকে তার জন্য তাদের অনেক বুঝাতে চেষ্টা করছি।’

এ অবস্থায় সামাজিক দূরত্ব নিশ্চতে নিয়োজিত সেনাবাহিনী সিএমপির ট্রাফিক বিভাগকে সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ২৪ পদাতিক ডিভিশন এয়ার ডিফেন্স সিও লে কর্নেল রাশেদ।

চট্টগ্রামে অঘোষিত লকডাউন জারির পর থেকে অযাচিত যানবাহন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলো ট্রাফিক বিভাগ। গত এক সপ্তাহে তারা অন্তত আড়াই হাজার গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।