সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৩৯
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশাল বিভাগে ১১৩১ জন চিকিৎসক স্বাস্থ্য সেবায় নিয়োজিত

শামীম আহমেদ  বরিশাল বিভাগে সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ৭০৮ জন এবং বেসরকারিতে ৪২৩ জন চিকিৎসক রয়েছেন, যারা এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছেন। আর এই চিকিৎকরাই করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রস্তুতও রয়েছেন বলে জানিয়েছেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

তিনি জানান, বরিশাল বিভাগের ৪৪ টি সরকারি, ৬৭ টি বেসরকারি হাসপাতাল রয়েছে যা চিকিৎসাসেবা দেয়ার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বিভাগে যে পরিমান ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দেয়া হয়েছে তা বিতরণের পর এখনো ৭ হাজারের ওপরে মজুদ রয়েছে। বিভাগীয় কমিশনার বলেন, বরিশাল বিভাগে এ অব্দি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে দুজন মারা গেছেন, তাদের মধ্যে একজন স¤প্রতি ৬ এপ্রিল নারায়নগঞ্জ থেকে এসেছে এবং ঝালকাঠি যে তিনজনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে তারাও নারায়নগঞ্জ, থেকে এসেছে।

তিনি বলেন, নারায়নগঞ্জ থেকে যারা আসছেন, তাদের আসার যে পথটি রয়েছে সেটি বন্ধ করার জন্য নৌ-পুলিশের ডিআইজকে বলেছি। আমরা লক্ষ করেছি গত রোববার থেকে সেখানে থেকে আমাদের এ অঞ্চলে সেসব মানুষদের আসার প্রবণতা কিছুটা কমেছে। এরবাহিরে বিভাগে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি যথাযথ চলছে, কোথাও কোন ব্যপ্তয় দেখা গেলে আমরা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে কঠোর ব্যবস্থা নিতে। প্রধানমন্ত্রীর কাছ থেকে ধর্মীয় যে নির্দেশনা এসেছে, প্রতিটি ক্ষেত্রে পালন করা হচ্ছে। সহায়তার জন্য জেলা-উপজেলাগুলোতে প্রর্যায় চাল ও অর্থ মজুদ রয়েছে। করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ, জন প্রতিনিধিসহ আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, মানুষকে এর সংক্রমন থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি।