রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:১০
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

বরিশালে বাসদের ‘মানবতার বাজার’ থেকে দুই শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা

শামীম আহমেদ  বরিশালে প্রাণঘাতি করোনা সংক্রমনের কারনে বরিশাল জেলা বাসদের ব্যতিক্রমী ‘মানবতার বাজার’ দ্বিতীয়দিনে দুই শতাধিক অসহায়,দিনমজুর ও দুস্থদের বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় বাজার সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখা। বাসদ কার্যালয় সংলগ্ন মাতৃছায়া স্কুল মাঠে এই ‘মানবতার বাজার’ এর আয়োজন করা হয়।

বাসদ বরিশাল জেলার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন। এসময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী। এসময় মানবতার বাজারে ভলান্টিয়ার হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, শ্রমিক ফ্রন্ট এবং মহিলা ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, একটা পরিবারে প্রতিদিন যা কিছু প্রয়োজন তার বেশিরভাগ পণ্যই আমরা এই বাজারে রেখেছি। প্রথম ও দ্বীতিয় দিনে বাজারে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, ডিম, টমাটো, মিষ্টি কুমড়া, রেখা, ঢ়েড়শ, পুঁইশাক, শিশুদের জন্য চকলেট, আচার, চানাচুর, মাস্ক, জরুরী ঔষদ ইত্যাদি দেয়া হয়। প্রতিদিনই আরও নতুন নতুন পণ্য মানবতার বাজারে যুক্ত করবো। আর্থিক সামর্থ্য এবং পরিবারের সদস্য সংখ্যা বিচার করে প্রত্যেক পরিবারকে একটি রেশন বই প্রদান করা হয় যেখানে আমরা বিভিন্ন পয়েন্ট প্রদান করি, যা দিয়ে ঐ পরিবার বিনামূল্যে প্রায় ৬/৭ শ টাকার বাজার করতে পারে। আমরা চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে প্রতিটি বইয়ে নতুনভাবে পয়েন্ট যুক্ত করার। আমরা এই সংকটের সময় প্রতিদিনই অন্তত দুই শতাধিক পরিবারকে এই সহযোগিতা প্রদান করার চেষ্টা করবো বলে জানান ইমরান হাবিব রুমন।

এসময় বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সারাদেশেই বাসদের পক্ষ থেকে এধরনের নানান কর্মসূচি পালিত হচ্ছে। বরিশালে এ পর্যন্ত আমরা ৫ সহস্রাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি যা এখনো অব্যাহত আছে। আমরা বরিবার থেকে এক মুঠো চাল কর্মসূচির আওতায় এই ‘মানবতার বাজার’ থেকে অন্তত ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এর বাইরে ওয়ার্ডে ওয়ার্ডে ‘এক মুঠো চাল’ এর খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়াও আমাদের ‘ফ্রি এম্বুলেন্স সার্ভিস’ এ প্রতিদিন গড়ে ১৫/২০ টি পরিবারকে সেবা দেয়া হচ্ছে।

এই কর্মসূচিগুলো সফল করতে যারা আর্থিক, নৈতিক, স্বেচ্ছাশ্রম এবং পরামর্শ দিয়ে সহায়তা করেছেন প্রত্যেকের দায়িত্বশীলতাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রতিদিনই সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ‘মানবতার বাজার’ খোলা থাকবে এবং এখান থেকে দুস্থ অসহায় মানুষ সেবা পাবে বলে জানান। রবিবার থেকে তাদের মানবতার বাজার কাযক্রম চালু করা হয়েছে যতদিন পর্যন্দ দেশে করোনা সংক্রমন ভাইরাসের পাদুর্ভাব থাকবে ততদিন পর্যন্ত একর্মসূচি চালিয়ে যাবেন।